এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল : শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, জেএসসি ও এসএসসি পরীক্ষার উপর মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে।

বুধবার (০৭ অক্টোবর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীরা দু’টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।

মন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে।

করোনাভাইরাসের কারণে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ১ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

এর আগে, করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *