একদিনে করোনায় মৃত্যু বেড়েছে

একদিনে করোনায় মৃত্যু বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৪ জনে। এর আগে শনিবার (৮ মে) দেশে করোনায় ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

রবিবার (০৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৩৮৬ জন। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭২ হাজার ১২৭।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *