নেপালের ফ্লাইট বন্ধ ঘোষণা

নেপালের ফ্লাইট বন্ধ ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (৯ মে) বেবিচক পরিচালক (ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১০ মে) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ থেকে নেপালে যাওয়া ও আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রতিবেশী দেশগুলো থেকে করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় এ নির্দেশনা দেয়া হয়।

বেবিচক জানায়, করোনা সংক্রমণ রোধে ১২টি দেশকে ‘অতি ঝুকিপূর্ণ’ উল্লেখ করে সেই দেশগুলোর যাত্রীদের বাংলাদেশে আসা ও যাওয়রে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেইসব দেশের তালিকায় নতুন করে যুক্ত হলো নেপাল।

নেপাল ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *