একদিনে ১৭১২ মৃত্যু, শনাক্ত প্রায় ৬ লাখ

একদিনে ১৭১২ মৃত্যু, শনাক্ত প্রায় ৬ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় পৌনে ৬ লাখ লোক।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭১২ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে সাতশোরও বেশি। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যার বেড়ে ৬২ লাখ ৮০ হাজার ১৪ জনে।

২৪ ঘণ্টায় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ২৯৭ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে প্রায় পৌনে ৩ লাখ। এতে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫১ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৭৭৬ জনে।

বুধবার (১১ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে ওঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে জার্মানি, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ২০২ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২২২ জনের।

যুক্তরাষ্ট্রে একদিনে ২৭৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৯০৭ জন। করোনায় মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১০ লাখ ২৫ হাজার ১০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৫৬ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ১২৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৯০ লাখ ২১ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৯৭৯ জন। এসময়ে স্পেনে শনাক্ত ১২ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৬২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ১০১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮২ লাখ ৩৭ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ১৫০ জন। একই সময়ে জাপানে নতুন শনাক্ত ৩৩ হাজার ৬৬৪ জন এবং ৩০ জন মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৯ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৬২ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭৬ লাখ ১৪ হাজার ৮৯৫ জন এবং মারা গেছেন ২৩ হাজার ৪৬২ জন। একই সময়ে থাইল্যান্ডে সংক্রমিত ৬ হাজার ২৩০ জন এবং ৫৩ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ইতালিতে ৫৬ হাজার ১৫ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১৫৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ১ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৭৩১ জন। একই সময়ে অস্ট্রিয়ায় নতুন শনাক্ত ৪ হাজার ২২ জন এবং মারা গেছেন ২২ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২০ হাজার ১৪৩ জন এবং মারা গেছেন ১৯৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৪৪৩ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ হাজার ৪৯৬ জন। তবে এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১০৩ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৪১ জন সংক্রমিত হলেও নতুন মৃত্যু নেই। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ২ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৪২৪ জন।

গত একদিনে অস্ট্রেলিয়ায় সংক্রমিত ৪৭ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪৩ জন; কানাডায় সংক্রমিত ৪ হাজার ১০২ জন এবং মারা গেছেন ৬৭ জন; গ্রিসে সংক্রমিত ৬ হাজার ৪৫৩ জন এবং মারা গেছেন ২৭ জন; ইসরায়েলে সংক্রমিত ২ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ৮ জন; মালয়েশিয়ায় সংক্রমিত ২ হাজার ৬০৫ জন এবং মারা গেছেন ৬ জন; দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত ৭ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ২৬ জন; সিঙ্গাপুরে সংক্রমিত ৪ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৪ জন আর নিউজিল্যান্ডে সংক্রমিত ৯ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ১৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *