একদিন পর মিললো শিশু ইমনের লাশ

একদিন পর মিললো শিশু ইমনের লাশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে ডোবায় নিখোঁজ শিশু ইমনের লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অন্ধকারের জন্য গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার কাজ স্থগিত করেছিল ফায়ার সার্ভিস। তবে,  সোমবার সকালেই নিখোঁজ শিশুটিকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু করে তারা। এদিকে,  অপর এক শিশুকে রোববার জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব রসুলপুর এলাকায় রোববার দুপুর ১২টার দিকে একটি ডোবার পাশে খেলা করছিল ৫ বছরের হৃদয় ও ৬ বছরের ইমন। এ সময় হৃদয় আবর্জনা ভরা ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে ঝাঁপ দেয় ইমন। একপর্যায়ে দুজনই ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস এসে হৃদয়কে জীবিত উদ্ধার করলেও খোঁজ মেলে না ইমনের।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *