একদিন বাবা হবি । সিদ্দিক আবু বকর

একদিন বাবা হবি । সিদ্দিক আবু বকর

একদিন বাবা হবি । সিদ্দিক আবু বকর

হিশাম তুই বাপ আমার আমি তোর ছেলে
বড় হবি? বেশ বড় ? এলেবেলে খেলে?
না বাবা না। একদম না
এভাবে ভাবছিস? ভুল শুধু হ্যাঁ!

অজানাকে খুব করে জানতেও হবে
বড়দের উপদেশ মানতেও হবে
তবে তুই একদিন খাটি বাবা হবি
আমি তোর ছেলে হব, তোর ঘরে ছবি।

যেভাবে তোর দাদা ছবি হয়ে রোজ
ছেলে হয়ে বাবাটার নিয়ে যায় খোঁজ
সরাসরি আসে না ছবি হয়ে আসে
দাদা তোর, আসমানে তারা হয়ে হাসে।
আমিও তারা হব, হবে তোর মা
ফিরে ফিরে আসবো বাস্তবে না।

এভাবেই আসা যাওয়া শুরু থেকে শেষ
ছেলে তুই বাবা হবি বিখ্যাত বেশ
মহান প্রভুর কাছে দোয়া করি পেশ।

[হিশাম তোর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *