এক নারীর নগ্ন ছবি ছেড়ে দিতে চান পাক ক্রিকেটার!

এক নারীর নগ্ন ছবি ছেড়ে দিতে চান পাক ক্রিকেটার!

এক নারীর নগ্ন ছবি ছেড়ে দিতে চান পাক ক্রিকেটার!

পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: পাক ক্রিকেটারের অপকর্ম হিসেবেই দেখছেন সবাই। নারী ঘটিত কেলেঙ্কারী পাক রাষ্ট্রপতি সাবেক পাক অধিনায়ক ইমরান খানকেও ছুঁয়ে গেছে। বিশ্ব জানে এমন অনেক ঘটনার ইতিবৃত্ত। এবার পাকিস্তানের লেগস্পিনার শাদাব খানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুললেন দুবাইয়ের এক নারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওই নারী দাবি করেছেন, শাদাব তাকে হুমকি দিয়েছেন এবং সেই হুমকিটা হলো নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার।

সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে ইসলাম ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন শাদাব খান। আগামী সপ্তাহে শুরু পিএসএল। এমন সময়ে তার বিরুদ্ধে ওঠলো গুরুতর অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে আশরিনা সাফিয়া নামের দুবাইয়ের এক নারী দাবি করেছেন, তার নগ্ন ছবি ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্লেকমেইলিং করছেন শাদাব খান।
পাকিস্তানি ক্রিকেটারদের নারী ঘনিষ্ঠ চরিত্রের কথা অজানা নয় কারোরই। এখনকার ক্রিকেটাররাই নয়। পাকিস্তানের স্বর্ণালি সময়েও একাধিক নারীর সঙ্গে নাম বেরিয়েছে কিংবদন্তি অনেক ক্রিকেটারেরর।

সাম্প্রতিক সময়ে অভিযোগ শোনা গেছে, পাকিস্তানের ওপেনার ইমাম উল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, একইসঙ্গে কয়েকজন নারীর সঙ্গে প্রেমের অভিনয় করার।

পোস্টে সেই নারী দাবি করেন, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সফরে যাওয়ার সময় তার সঙ্গে দেখা করেছেন শাদাব খান। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তার নিজের ছবি ও ভিডিও দিয়েছেন ওই নারী। অন্য মেয়েদের সতর্ক করার জন্যই তিনি এমনটা করেছেন বলে দাবি করেন।

আশরাফি সাফিয়া নামের সেই নারী বড়সড় এক স্ট্যাটাসে লিখেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটার শাদাব খানের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। আমি সবই এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু এগুলো এখন আমার ও আমার পরিবারের ওপর প্রভাব ফেলছে। ২০১৯ সালের মার্চ থেকে আমি আর শাদাব ঘনিষ্ট বন্ধু। ইংল্যান্ডে বিশ্বকাপের সময় সে সম্পর্ক আরও গভীর হয়। তার সঙ্গে সিপিএলে গায়ানা, বাংলাদেশ এবং দুবাইয়ে গিয়েছি। আমার ১৫ হাজার ডলারের মতো খরচ হয়েছে। কিন্তু সব জায়গায়ই আমার সঙ্গে থাকার পরও তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল।

তবু আমি তাকে বিশ্বাস করতাম। কারণ যত অভিযোগই করি না কেন সে আমাকে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু পাকিস্তানি একজন সাংবাদিক আমাদের নিয়ে স্টোরি দেয়ার পর শাদাব কয়েকটি নম্বর/অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং যদি কাউকে আমাদের সম্পর্কের কথা বলি, তবে আমার সব নগ্ন ছবি ছেড়ে দেবে, এমন হুমকি দেয়।’

শাদাবের মিথ্যা কথা বিশ্বাস করে ভুল করেছেন বলেই মনে করছেন ওই নারী। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার তার গোপন কিছু প্রকাশ করার হুমকি দেবে এমনটা মানতে পারছেন না তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *