পাথেয় ডেক্স : ইসলামে দ্বীনি শিক্ষা ও দুনিয়াবি শিক্ষার মধ্যে কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেন দ্বীনি বিষয়আদির পথপ্রদর্শক মাওলানা আসরারুল হক কাসিমী।
২৪ জুন রবিবার ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা বর্তমানে এমন একটি যামানায় আছি, যে সময়ে এক হাতে পবিত্র কোরআন শরীফ আর অন্য হাতে কম্পিউটার থাকে। সেজন্যে দুনিয়াবী শিক্ষা দোষের কিচ্ছু নয়। ইসলামে উপকারি-অপকারি ইলম আছে। আর ইসলামে দ্বীনি শিক্ষার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি জাগতিক শিক্ষার গুরুত্ব আছে। কিন্তু বর্তমান আমাদের ছাত্রদের মাঝে তারবিয়াত খুব কম। ছাত্রদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি তারবিয়ত ও আখলাকী শিক্ষা বেশি বেশি দেয়া উচিৎ।

অনুষ্ঠানে মুফতি সাঈদুর রহমান কাসিমী বলেন, বর্তমান সময়ে দুনায়াবী শিক্ষা গ্রহণ করাও জরুরি, কিন্তু দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আমাদেরকে ঈমান ও আকীদার শিক্ষা বেশি দিতে হবে, কারণ ইসলাম প্রচারের জন্যে মানুষকে দ্বীনি শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই।
তিনি বলেন, মানুষের ঈমান ও অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়তের মাধ্যমে।
——————————————/
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি আগ, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির


