পাথেয় ডেস্ক : ভারতের সাহারানপুর আযাদ কলোনির মাআরেফুল কুরআন মাদরাসা’র মসজিদে শুক্রবার ২২জুন জুমার আগে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন ‘অল ইন্ডিয়া দীনি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ‘ মাওলানা ইয়াকুব বুলন্দ শহরী। বক্তব্যে সমাজের মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষা ব্যতীত দ্বীনী ও পার্থিব সফলতা অর্জন সম্ভব নয়।
তিনি বলেন,আজ মুসলিমজাতি তাদের ছেলেমেয়েদের মৌলিক শিক্ষা এবং তারবীয়ত তথা আদব-লেহাজের প্রতি যত্নশীল নয়। এ কারণে মুসলিমরা সবদিকে দুশ্চিন্তায়ও ডুবে থাকে সর্বদা।
মাওলানা ইয়াকুব বলেন, শিক্ষার মাধ্যমেই উন্নতির রাস্তা উন্মুক্ত হয়। শিক্ষাই হলো উন্নয়নের সিঁড়ি।
তিনি আরও বলেন,আজ মুসলমান আল্লাহ তায়ালার বিধানকে ছেড়ে অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে নিজের জীবন পরিচালনা করছে এবং রাসূল সাঃ প্রদেয় শিক্ষার বিপরীতে প্রকাশ্য কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। ছেলেমেয়ের বিবাহ শাদীতে প্রচুর অনর্থক পয়সা খরচ করছে অথচ অন্যদিকে নিজের পরিবারের সু-শিক্ষায় এমন খরচ নেই।
তিনি মানুষকে সবসময় আল্লাহ তায়ালার বিধান এবং রাসূল সাঃ এর সুন্নতের ওপর পূর্ণ জীবন পরিচালনা করার আহ্বান করেন এবং বলেন নিজের সন্তানদের বিবাহও যেন সুন্নত পন্থা অবলম্বনে করানো হয়।
এছাড়াও তার দীর্ঘ বয়ানে তিনি উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই আপনাদের একেকজন ছেলেমেয়েকে শিক্ষার ময়দানে নিয়ে আসুন এবং তাদেরকে দ্বীন এবং জাগতিক শিক্ষার আলোয় উজ্জ্বল করে তুলুন।
—————————————/
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : ডেইলি হিন্দুস্তান, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির


