এখনই হাটহাজারী লাখো মুসল্লির ভিড়

এখনই হাটহাজারী লাখো মুসল্লির ভিড়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর লাশবাহী গাড়ি হাটহাজারী মাদরাসায় পৌঁছেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে শেষবারের মত দেখছেন আল্লামা আহমদ শফীকে। এরআগে হযরতের পরিবারকে লাশ দেখানো হয়েছে।

পূর্ব ওসিয়ত অনুযায়ী চট্টগামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজার‌ী মাদরাসায় অবস্থিত মাকবারায়ে জামেয়ায় তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার বাদ জোহর হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার এ সিদ্ধান্ত পারিবারিক ও আলেমদের সমন্বয়ে নেয়া হয়েছে। জানাজার নামাজের ইমামতি করবেন হজরতের বড় ছেলে রাঙ্গুনিয়া পাখিয়ার টিলা কওমি মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইউসুফ।

এর আগে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *