আবদুল্লাহ শাকির ● আলহামদুলিল্লাহ আমাদের কাজসমূহ এখনও চলছে, শাহপরীদ্বীপে মানুষ যখন আসে তখন তাদেরকে শুকনা খাবার পরিবেশন করে ক্যাম্প পর্যন্ত গাড়ি দিয়ে পৌঁছানো হচ্ছে প্রতিনিয়ত। ফেদায়ে মিল্লাত মসজিদ প্রতিষ্ঠা করতে পেরেছি। মক্তব ও স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে দশটা। টিবওয়েল এ পর্যন্ত স্থাপন করা হয়েছে দশটা। বাথরুম করা হয়েছে চল্লিশটা। মোট খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে ছয় হাজার পরিবারকে। বোরকা, লুঙ্গি ও বচ্চাদের জামা বিতরণ করা হয়েছে তিনশত পরিবারকে। বেবিফুড বিতরণ করা হয়েছে আটশত পরিবারকে। নগদ অর্থ বিতরণ করা হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা।
আল্লাহর মেরেহবানীতে বাংলাদেশ জমিয়তুল উলামার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমি এখনও অবস্থান করছি শাহপরীরর দ্বীপে। কাজ এগিয়ে চলেছে। মানুষ মানুষের জন্য তা বাস্তবানুগ করে তুলছে বাংলাদেশ জমিয়তুল উলামা।


