পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিবারের মতো এবারও জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মাতৃভাষা বাংলাতেই নিজের ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন।
১৯৭৪ সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। শেখ হাসিনাও বঙ্গবন্ধুর সেই ধারা অব্যাহত রেখেছেন।


