ডেঙ্গু আক্রান্তে আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্তে আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৫ হাজার ৯৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৫ জন। এর মধ্যে ঢাকাতে ২১১ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৬৪ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে সর্বমোট এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২১৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ৯৭৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৬ জন রোগী। আর চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *