এবার যাদের হাতে উঠছে বাংলা একাডেমির ৭ পুরস্কার

এবার যাদের হাতে উঠছে বাংলা একাডেমির ৭ পুরস্কার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২১ সালের বাংলা একাডেমির ৭ পুরস্কার ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) পুরস্কার ও প্রাপকদের নাম ঘোষণা করা হয়। আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমি পরিচালিত পুরস্কারগুলো হচ্ছে- রবীন্দ্র পুরস্কার ২০২১, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (দ্বিবার্ষিক পুরস্কার) ২০২১, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২১, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২১, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (দ্বিবার্ষিক পুরস্কার) ২০২১, হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বিবার্ষিক পুরস্কার) ২০২১ ও অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২১।

এবার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলামকে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে মনোনীত করা হয়েছে। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া এবং প্রথমবারের মতো প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *