এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির আলোচনা

এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির আলোচনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ফোনে কথা হয় দুই নেতার। এ সময় তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং মস্কো ও কিয়েভের মধ্যকার খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুরস্কের প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শস্য চুক্তির মেয়াদ বাড়াতে ‘গঠনমূলক মনোভাবের’ জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান।

শস্য চুক্তি এবং বন্দি বিনিময়ের ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, আলোচনার পথ, বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এই বোঝাপড়া বাড়ানো সবার জন্য লাভজনক হবে।

টুইটারে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফোনালাপে আমরা খাদ্যশস্য চুক্তির সম্প্রসারণের প্রশংসা করেছি। আমাদের শস্য উদ্যোগকে সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। আশ্বস্ত করেছি যে, ইউক্রেন খাদ্য স্থিতিশীলতার গ্যারান্টার হিসেবে থাকবে। নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *