ঐক্য প্রক্রিয়ায় সংসার ভাঙছে বিএনপি জোটের

ঐক্য প্রক্রিয়ায় সংসার ভাঙছে বিএনপি জোটের

পাথেয় রিপোর্ট : অনেক নদীর পানির মতো বিপদ সীমার উপর দিয়েই জল প্রবাহিত হচ্ছে বিএনপির। তারেক রহমানসহ ঊর্ধ্বতন নেতারা যখন মামলার আসামী হয়ে আদালতের পরওয়ানা মাথায় নিয়ে ঘুরছে, স্বয়ং দলের প্রধান বেগম খালেদা জিয়া যখন কারাগারে বন্দী তখনই নতুন আবার বিএনপি জোটের সংসারে ভাঙন ধরেছে।

সামনে জাতীয় একাদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোট থেকে সরে যাচ্ছে বহু পুরনো সঙ্গী শরিক দল বাংলাদেশ ন্যাপ (নিবন্ধিত) ও এনডিপি। হিসাবের খাতা উল্টে তারা কিছু পায়নি বলেই এধরনের সিদ্ধান্ত নিয়েছে এই দু্ই দল। সরকারবিরোধী রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ যখন পরিসর বাড়াতে উত্তরায় বৈঠকে তখনই এ ঘোষণা দেবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে ছয় বছরের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি। তার সঙ্গে ২০ দলীয় জোট ত্যাগ করবেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাও।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে গুলশানের হোটেল ইম্যানুয়েল-এর ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি সংসার ভাঙার ঘোষণা দেবেন বলে জানা গেছে।

জেবেল রহমাণ গাণি সাংবাদিকদের জানান, বিএনপি জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেও আপাতত কোনও জোটে শরিক হবেন না। এক্ষেত্রে আরও কিছুদিন তিনি তার দল ও এনডিপির সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ন্যাপ ও এনডিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা এখনও অন্ধকারে। অন্যদিকে পর-পর দুই নির্বাচনে অংশ না নিলে আরপিও অনুযায়ী নিবন্ধন বাতিল হবে। এ কারণে দলদুটো চায়, প্রচলিত আইন মেনেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে।

জেবেল রহমান গাণির সঙ্গে কথা জানা যায়, ২০১২ সালের ১৮ এপ্রিল ১৮ দলীয় জোট গঠনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় বাংলাদেশ ন্যাপ, এনডিপিসহ তাদের সমমনা আটটি দল। গত ছয় বছরের বেশি সময়ে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল ছিলেন জোটে। আর বিএনপি থেকে বেরিয়ে আসার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো, গত ১৩ অক্টোবর বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ।

তারেক রহমানসহ ঊর্ধ্বতন নেতারা যখন মামলার আসামী হয়ে আদালতের পরওয়ানা মাথায় নিয়ে ঘুরছে, স্বয়ং দলের প্রধান বেগম খালেদা জিয়া যখন কারাগারে বন্দী তখনই নতুন আবার বিএনপি জোটের সংসারে ভাঙন ধরেছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *