ঐক্য সম্মেলনে ইসরাইলকে প্রতিহত করার আহ্বান

ঐক্য সম্মেলনে ইসরাইলকে প্রতিহত করার আহ্বান

ঐক্য সম্মেলনে ইসরাইলকে প্রতিহত করার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাইতুল মুকাদ্দাস দখলদার ইসরাইল সরকারকে প্রতিহত করার লক্ষ্যে মুসলমানদের সব শক্তিকে কাজে লাগাতে হবে বলে ঘোষণা দিয়েছে ৩২তম ইসলামি ঐক্য সম্মেলনের বক্তারা। বিবৃতিতে তারা বলেন, মুসলিম মাজহাবগুলোর মধ্যকার অভিন্ন দিকগুলোকে প্রাধান্য দিয়ে ছোটখাট মতপার্থক্য ভুলে যেতে হবে।

ইরানের রাজধানী তেহরানে সোমবার রাতে একটি সমাপনী বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে ৩২তম ইসলামি ঐক্য সম্মেলন সমাপ্ত হয়েছে। সমাপনী বিবৃতিতে মুসলিম নেতৃবৃন্দ ও চিন্তাবিদগণ ফিলিস্তিন সংকটকে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা এবং ইহুদিবাদী ইসরাইলকে মুসলমানদের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ ও আঞ্চলিক কোন্দলের অবসান ঘটানোরও আহ্বান জানান।
তেহরানে অনুষ্ঠিত ৩২তম ইসলামি ঐক্য সম্মেলন থেকে আমেরিকার মধ্যপ্রাচ্য সংক্রান্ত ‘শতাব্দির সেরা চুক্তি’ পরিকল্পনা প্রত্যাখ্যান করার পাশাপাশি তেল আবিব থেকে ইসরাইলের রাজধানী বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের পরিকল্পনার তীব্র বিরোধিতা করা হয়।

ঐক্য সম্মেলনের সমাপনী বিবৃতিতে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ-সমৃদ্ধ বায়তুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জোর দাবি জানানো হয়। এ ছাড়া, এ সম্মেলনে অংশগ্রহণকারী মুসলিম আলেম ও চিন্তাবিদরা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার ঘোর বিরোধিতা ও নিন্দা জানান।

নবীজী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর রবিউল আউয়াল মাসে ইরানে ইসলামি ঐক্য সম্মেলনের আয়োজন করা হয়। এ বছরের সম্মেলনে বিশ্বের ৮১ দেশের ৩৫০ জনেরও বেশি মুসলিম আলেম ও চিন্তাবিদ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ সম্মেলন শনিবার শুরু হয়েছিল।

রয়টার্সের বরাতে জানা যায়, ২০১৮ এর মাঝামাঝিতে সিরীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, এরইমধ্যে গোলান মালভূমিতে রাশিয়ায় তৈরি ‘পান্তসির এস-ওয়ান’ মোতায়েন করা হয়েছে। ইসরাইলের আগ্রাসী হামলা প্রতিহত করা হবে এসব সমরাস্ত্র দিয়ে।
উল্লেখ্য, ইসরাইলি বাহিনী সম্প্রতি বেশ কয়েকবার সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ জন্যই সিরীয় বাহিনী এ সিদ্ধান্ত নেয়।

ইরানসহ মধ্যাপ্রাচ্যের প্রায় দেশই ইসরাইলবিরোধী। তবে সৌদী আরব ইসরাইল, ওমান, মিসর ইসরাইলের সঙ্গে সখ্যতা রেখে চলছে।

এ জন্য সমােলোচনার মুখেও পড়তে হয়েছে সৌদীকে। সম্প্রতি সৌদী আরব ফিলিস্তিনীদের হজ পালনেও নিষেধাজ্ঞা করেছে। ফিলিস্তিনীরা এতদিন জর্ডানের নাগরিক হয়ে ভিসা নিয়ে হজ করতে যেতেন। এখন সে পথও বন্ধ হয়ে গেলো।

সূত্র : পার্সটুডে  ও রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *