ঐতিহাসিক পথযাত্রায় বাংলাদেশ জমিয়তুল উলামার আহ্বান

ঐতিহাসিক পথযাত্রায় বাংলাদেশ জমিয়তুল উলামার আহ্বান

প্রিয় দেশবাসী! আল্লাহর দান পদ্মা, মেঘনা, যমুনায় ঘেরা সবুজ শ্যামল এই অপরূপ বঙ্গভূমি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিজ্ঞানের উৎকর্ষের কারণে বিশ্ব আজ হাতের মুঠোয়। ভোগের জীবনযাপন আজ সকলের আরাধ্য। আমাদের দেশ এখন আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে শক্তিশালী। জীবনযাপনের মানোন্নয়ন হচ্ছে উত্তরোত্তর কিন্তু নৈতিকভাবে আমরা মেরুদ-হীন হয়ে পড়ছি। আমাদের আজ অর্থনৈতিক উন্নতি ঘটছে ঠিক, আমাদের শিল্পব্যবস্থা মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিন্তু এমন কিছু সঙ্কট দেখা দিয়েছে যা আমাদের শান্তির ধর্ম ইসলাম ও আমাদের সোনার বাংলার বিপুল অর্জনকে ধূলিস্যাৎ করে দিচ্ছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়িয়ে ইসলামের নামে একদল রক্তপিপাসু ইসলাম ও মানবতাকে হত্যা করে রক্তের হোলিখেলায় লিপ্ত। অথচ জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এরা নিঃসন্দেহে ইসলাম ও মানবতার দুশমন। এদিকে মাদকের করাল গ্রাস কেড়ে নিচ্ছে যুব-সমাজের মেধা। একটি প্রজন্মকে নেশাগ্রস্ত করে শুরু হয়েছে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র। ইসলামে মাদককে সব পাপের শিকড় বলে অভিহিত করা হয়েছে। তওবা করে মাদক থেকে বাঁচতে না পারলে দুনিয়া আখেরাত সবই বরবাদ হয়ে যায়। দেশের মানুষের ও ইসলামের শত্রু একদল মাদকব্যবসায়ী, গডফাদার নিজেদের স্বার্থে দেশকে আজ মহাবিপর্যের দিকে নিয়ে যাচ্ছে।

অন্যদিকে দুর্নীতির কারণে শোষণ ও জুলুমে নিস্পেষিত হচ্ছে জনগণ। দুর্নীতির সর্বব্যাপীতায় দেশ, জাতি আজ ক্ষতবিক্ষত। দুর্নীতির হারাম অর্থ ছেয়ে গেছে সর্বত্র। মানুষ আজ দিশেহারা। সবখানে জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকসহ সর্বক্ষেত্রে ক্ষতির শিকার হচ্ছে মানুষ।

আজ আওয়াম আলেম বিভেদ তৈরী করে সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। বিশেষত বাংলাদেশে দীর্ঘ দিন ধরে চলে আসা বিশ^ মুসলিমের আস্থার জায়গা তাবলীগ জামাআত চরম সঙ্কটের মুখোমুখি। একজন সাধারণ মানুষ সবসময়ই আলেমের কাছে আস্থা খুঁজে পেয়েছে। ভিনদেশী চক্রান্তে আলেমজনতার ঐক্যে চিড় ধরেছে। নানা প্রোপাগান্ডায় আলেম-আওয়াম আজ মুখোমুখি। সাধারণ মানুষ আর আলেমদের দূরত্ব কেবলই বেড়ে চলছে। আমরা ক্রমশ ফিরে যাচ্ছি জাহেলিয়্যাতের দিকে। আলেম জনতার মাঝে ঐক্য বিনষ্টের পাঁয়তারায় লিপ্ত একদল পুরনো দুশমন।

হাদীসে আছে, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তাঁরা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এ দেশের আলেম উলামা ও অভিভাবকজনতার দীর্ঘদিনের দাবি কওমী মাদরাসা সনদের স্বীকৃতির আইন পাশ করায় আমরা বিশেষ করে এই পথযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাছাড়া আলেম সমাজ ও মুসলিমদের স্বার্থে তিনি আরো নানা প্রকল্প নিয়েছেন। মানবতা ও ইসলামের স্বার্থে লক্ষ লক্ষ দেশচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমরা তাঁর ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণের দুআ করি।

আসন্ন জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচনে আমাদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা দরকার। আশার কথা বর্তমান বাংলাদেশ সরকারও এ বিষয়ে সচেতন। প্রধানমন্ত্রীর তত্ত্ব¡াবধানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি ও দুর্নীতির বিরুদ্ধে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিন্তু মহামারীর রূপ পরিগ্রহকারী এই সঙ্কট নিরসন একলা সরকারের পক্ষে সম্ভব নয়। জনগণের ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং জন প্রতিরোধ ছাড়া এর সমাধান সম্ভব নয়। সেই সচেতনতা ও জনপ্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে আজকের এই মহাপথযাত্রা।

একজন সচেতন নাগরিক ও মুসলমান হিসেবে আজ আমাদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে সিদ্দিকে আকবরের সেই দ্বীন রক্ষাকারী ডাকের, সময় এসেছে আজ হজরত ইলিয়াসের উম্মতপনার, সময় এসেছে আজ শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর বৈচিত্র্যের মাঝে ঐক্যের ডাকের। সেই ডাক নিয়ে ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান খতিব শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ৬, ৭, ৮ ও ৯ অক্টোবর, ২০১৮, শনি, রবি, সোম ও মঙ্গলবার বেনাপোল থেকে সুনামগঞ্জ পর্যন্ত এই পথযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা উদাত্ত আহ্বান জানাই আপনিও অংশগ্রহণ করুন জাতি, সমাজ, ধর্ম ও দেশ রক্ষার এই পথযাত্রায়। দেশ, জাতি ও ধর্মের আহ্বানে শরীক হয়ে উভয় জাহনের সাফল্য অর্জন করুন। আমীন।

বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সেল থেকে প্রকাশিত ও প্রচারিত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *