ওমিক্রন: জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন ভারতীয় হাইকমিশনার

ওমিক্রন: জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন ভারতীয় হাইকমিশনার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই সবচেয়ে ভালো হবে বলে পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।

আজ রোববার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে অন্যান্য কূটনীতিকদের সাথে করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তবে ভিসা সার্ভিস ও বাংলাদেশ-ভারত সীমান্ত খোলা রাখার জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ১১ জানুয়ারি থেকে ভারতে যাওয়া সবাইকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিশ্বের যেকোনো দেশ থেকে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে।

দোরাইস্বামী বলেন, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই বাংলাদেশিদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে না যাওয়াই ভালো হবে।

এর আগে কূটনীতিকদের জন্য টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *