ওলীউর রহমান : একজন গর্বিত পিতার প্রয়াণ

ওলীউর রহমান : একজন গর্বিত পিতার প্রয়াণ

ওলীউর রহমান : একজন গর্বিত পিতার প্রয়াণ

শাহিদ হাতিমি : একজন গর্বিত পিতার প্রয়াণে কাতর আমি! হৃদয়ের বড় ভাই মু’তাসিম বিল্লাহ সাদী হাফিজাহুল্লাহ’র আব্বার ইন্তেকাল : বিষণ্নতা আর কষ্টের পাহাড়ে মূহ্যমান আমার চারিপাশ!

মেটেও প্রস্তুত ছিলাম না এই সময়ে, এমন সংবাদে। যদিও মরণের দিনক্ষণ কেউই আগে জানার সুযোগ নেই! কানাইঘাটের প্রবীণ আলিম, হাজারো আলেমের উস্তাদ, মাওলানা ওলীউর রহমান দুর্লভপুরী হুজুর আর আমাদের মাঝে নেই। বায়ুবৃদ্ধ প্রচারবিমুখ এক নিভৃতচারী সাধক আলেমকে হারিয়ে বৃহত্তর জৈন্তায় চলছে শোকের মাতম। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।

দুপুর ১২টা কয়মিনটের দিকে মোবাইলের রিং বেজে ওঠলো। জকিগঞ্জের সালাম আজাদ ভাইয়ের ফোন। রিসিভ করলাম। সলাম কালামের পরই যেই তিনি বললেন সাদী ভাইয়ের আব্বা নেই! আমার কান যেনো বিশ্বাস করছিল না। জানতে চাইলাম কখন? তাঁর পাল্টা প্রশ্ন আপনি ফেসবুকে দেখেননি? তখন আমার জগত হয়ে ওঠে আফসোসময়! আহ, কেন যে আজ সকাল থেকে ফেবুতে ঢুঁ মারলাম না! নিজেকে অপরাধী মনে হল। ঠায় দাঁড়িয়ে থাকলাম।

এই ভার্চ্যুয়াল জীবনের শীর্ষতম এবং বিশ্বস্থ- দরদী এক ভাইকে কীভাবে আজ শান্তনা দিবো। জানতে চাইলাম নামাজে জানাজা কখন? তিনি বললেন, বাদ যোহর, আমি ফোন কেটে দ্রুত ঘড়ির দিকে তাকালাম। সময় এখন ১২টা ২০মিনিট। আর মাত্র ১ঘন্টা আছে যোহর নামাজের! আরেকধাপ ধাক্কা লাগলো দেমাগে! এই সময়ে কি সিলেট শহর থেকে কানাইঘাটের দূর্লভপুর পৌঁছা সম্ভব? প্রবাসে আমার প্রিয় বিল্লাহ ভাইয়ের শান্তনাটা কী দিয়ে দেই! আমি তো নাহাল, আমি যে মৃত্যু সংবাদটা অনেক পরে শোনেছি, জানাজায় হাজির হতে পারিনি! এতে কীভাবেইবা নিজেকে শান্তনা দেই! বড়ই হতভাগা এই আমি!

আহ, মাওলানা ওলীউর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। আপনার সাথে এ ধরাধামে সাক্ষাৎ না হলেও ইনশাআল্লাহ জান্নাতে মোলাকাত হবে! আপনি আমাদের জন্য ছিলেন একজন গর্বিত মুরব্বি। এ যুগে আপনার মতো পিতা কয়জনের আছে? যাঁর সকল সন্তান আলেমেদ্বীন! আপনি ঈর্ষণীয় এক সফল জনক, আপনার ঔরসে জন্ম হয়েছে দারুল উলুম কানাইঘাট মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট লেখক মাওলানা খালিদ সাইফুল্লাহ দূর্লভপুরী, গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ দূর্লভপুরী ও বিশিষ্ট গবেষক- “মাশায়েখে সিলেট” নামক প্রকাশিতব্য ঐতিহাসিক গ্রন্থের সংকলক মাওলানা মু’তাসিম বিল্লাহ সাদী ভাইদের মতো নেক সন্তানাদি। সতিই আপনি এক গর্বিত পিতা ।

বড় ভাইদের হে গর্বিত পিতা, রহমাতুল্লাহি আলাইহি। মাওলার সান্নিধ্যে, পরকালের জীবনে সুখে থাকুন সদা সর্বদা। শ্রাদ্ধাকাশের প্রিয়তম মু’তাসিম বিল্লাহ সাদী ভাই,পাঠ করুন- “রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা”! আহলে ইলমগণের তরে ধৈর্য্যধারণের বাণীটা যদিও বলার প্রয়োজন হয় না! তবুও বলি, নিশ্চয়ই ধৈর্যশীলদের পাশে আল্লাহ রয়েছেন। আল্লাহ আপনার সৌভাগ্যবান পিতাকে এবং আপনিসহ আমাদেরকে ভালোবাসুন।

লেখক : সম্পাদক- পুষ্পকলি, শিক্ষক- শায়খুল ইসলাম জামেয়া সিলেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *