ওয়ানডেতে ৬ নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের

ওয়ানডেতে ৬ নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের

স্পোর্টস  ডেস্ক • পচেফস্ট্রুম ও ব্লুমফন্টেইন টেস্টে লজ্জাজনক হারের পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ওয়ানডে সিরিজে সফল হতে চায় তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করতে পারলে র্যাংকিংয়েও এগোবে বাংলাদেশ।

৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ৭ নম্বরে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ৬ নম্বরে পাকিস্তান, শ্রীলঙ্কা ৮৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার বিকেল ৫টায়। আর বাংলাদেশ আগামী রবিবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তিন দলই কাছাকাছি সময়ে একদিনের ক্রিকেটে মাঠে নামবে, তাই র্যাংকিংয়েও পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে তারা।

বাংলাদেশ ৩-০ তে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে রেটিং পয়েন্ট হবে ১০০। একধাপ এগিয়ে তারা উঠবে ৬ নম্বরে। তবে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কার সিরিজেও। লঙ্কানদের ৫-০ কিংবা ৪-১ এ হারালে ছয় নম্বরেই থাকবে পাকিস্তানিরা। প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৯২। তারপরও বাংলাদেশ উঠে যেতে পারে ৬ নম্বরে। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাকে জিততে হবে ৫-০ তে। তখন লঙ্কানদের পয়েন্ট হবে ৯১, আর পাকিস্তানের ৮৯।

আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫। আর শ্রীলঙ্কা ৩-২ ব্যবধানে যদি হেরে যায়, তখন বাংলাদেশ ২-১ এ জিতে এক ধাপ এগিয়ে যেতে পারবে। পাকিস্তান তখন নেমে যাবে ৭ নম্বরে।

দক্ষিণ আফ্রিকার সামনেও দারুণ সুযোগ। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলে গত সেপ্টেম্বরে হারানো শীর্ষস্থান ফিরে পাবে তারা। গেলো মাসে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে এক নম্বরে উঠেছিল ভারত।

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সূচি

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *