খালেদা ফিরলে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা ফিরলে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক • বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান কামাল বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

গত চার দিনের ব্যবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এর মধ্যে গত বৃহস্পতিবার জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশিবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত। একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তেজগাঁও থানায় মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার একটি মামলায়।

এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *