ওয়ানডে মর্যাদা পেল যুক্তরাষ্ট্র ও ওমান

ওয়ানডে মর্যাদা পেল যুক্তরাষ্ট্র ও ওমান

ওয়ানডে মর্যাদা পেল যুক্তরাষ্ট্র ও ওমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্রিকেট বিশ্বায়নের যুগে আরেক ধাপ এগিয়ে গেলো। এবার ওয়ান ডে স্ট্যাটাস পেলো যুক্তরাষ্ট্র ও ওমান।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে মর্যাদা পেল সহযোগী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ওমান। নামিবিয়ার উইন্ডহোকে বুধবার রাতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ ডিভিশন-২ এর বাছাইপর্বের ম্যাচে হংকংকে ৮৪ রানে হারায় যুক্তরাষ্ট্র। একইদিন নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করে ওমান।

এর ফলে স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গী হয়ে লিগ-২’এ পা রাখল যুক্তরাষ্ট্র ও ওমান। এই দলগুলো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে একে অন্যের সঙ্গে আড়াই বছরে ৩৬টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা দলগুলো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ম্যাচে টস জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় হংকং। মার্শালের ১৫৪ বলে ১০০ ও স্টিভেন টেইলরের ৯৫ বলে ৮৮ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮০ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। হংকং এর কিঞ্চিৎ শাহ ৩৭ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান করে হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কিঞ্চিৎ। মার্কিন যুক্তরাষ্ট্রের করিমা গোর ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মার্শাল।

সেঞ্চুরি করা মার্শাল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০৫-২০০৯ সাল পর্যন্ত ৭টি টেস্ট, ২৪টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ব্যাটসম্যান মার্শাল টেস্টে ২৪৩ রান, ওয়ানডেতে ৩৭৫ রান ও টি-টোয়েন্টিতে ১২৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় তরুণ ‘গর্ডন গ্রিনিজ’ উপাধিও পান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *