কওমি মাদরাসার আয়ের প্রধান উৎস গরু-খাসির চামড়ার দাম নির্ধারিত

কওমি মাদরাসার আয়ের প্রধান উৎস গরু-খাসির চামড়ার দাম নির্ধারিত

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরই অর্থনৈতিক দিক বিবেচনায় অনেক বেশী গুরুত্বপূর্ণ পবিত্র ঈদুল আযহা। কুরবানির ঈদ। প্রায় প্রতিটি কুরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ বা চামড়ার অর্থ সংগ্রহ অভিযানে নামেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা। এবার গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ২০ থেকে ২২ টাকা। ঢাকার বাইরে এই দাম ১৫ থেকে ১৭ টাকা।

দাম নির্ধারণের ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যা–ই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তোফায়েল আহমেদ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা হওয়ার ৩০ দিন পর্যন্ত সীমান্ত এলাকায় যাতে চামড়া পাচার না হয়, সে জন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যবস্থা নেবে। এর মধ্যেই তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মহিষের চামড়ার দর কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজার অনুসারে ব্যবসায়ীরা মহিষের চামড়ার দাম ঠিক করবে। আমার কোনো ধারণা নেই।’ চামড়ার এই দর গতবারের সমানই রাখা হয়েছে বলে তিনি জানান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক রাজধানীর এক মাদরাসার মুহতামিম জানান, প্রতিবছরই চামড়ার একটা বিরাট অংশ সন্ত্রাসিদের কবলে চলে যায়। অসহায় মানুষেরা এর সঠিক মূল্য পায় না। এ বিষয়ে মিডিয়ার একটা ভালো ভূমিকা পালন করা উচিত।

বৈঠকে বাণিজ্যসচিব, শিল্পসচিব, চামড়াশিল্পে জড়িত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *