পাথেয় রিপোর্ট : বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন উপলক্ষে শ্যামপুর ও কদমতলী থানার প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। কদমতলী থানার সভাপতি, আল কারীম তালিমুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এহতেশামুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, স্পেশাল মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামিআ ইসলামিয়া তাতিবাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আবুল হোসাইন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলােদশ জমিয়তুল উলামা কদমতলী থানা সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ মাসুদ, শ্যামপুর থানার সভাপতি ও মাদরাসাতুল আবরার-এর প্রিন্সিপাল মাওলানা রাশেদুল হাই, মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা আব্দুর রহীম কাসেমী যুগ প্রেক্ষাপটে বাংলাদেশ জমিয়তুল উলামার অনস্বীকার্যতা তুলে ধরে বলেন, উলামায়ে কিরাম হলেন রাসূলে কারীম সা. এর ওয়ারিস, রাসূলে কারীম সা. এর কর্মক্ষেত্র ছিল পুরো উম্মাত, সুতরাং উলামায়ে কিরামের কর্মক্ষেত্র ও পুরো উম্মাত তথা সমগ্র বিশ্ব। কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রকে সংকুচিত করে ফেলেছি, বাংলাদেশ জমিয়তুল উলামা চায়- উলামায়ে কিরাম যেন তাদের কর্মক্ষেত্রকে নিরূপণ করে তাদের কর্তব্যকে যথাযথ পালন করে।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ মাসুদ বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা একটি চেতনাকে সমাজে বাস্তবায়ন করতে চায়, আর সে চেতনা হল- নিজের সমঝকে আকাবিরের সমঝের উপর ন্যস্ত করা। আমরা রাসূলে কারীম সা. থেকে যে সনদ বা পরম্পরা সূত্রে দ্বীন পেয়েছি, তাই দ্বীনের ব্যখ্যার ক্ষেত্রে নিজের মনগড়া ব্যখ্যা না করে আকাবিরের সমঝের উপর ন্যস্ত করা। আর আলেম জনতার মাঝে একটা সেতুবন্ধ তৈরি করা। কেননা আলিম জনতার মাঝে সুসম্পর্ক না থাকলে সমাজ থেকে দ্বীন চলে যায়, এটা অপূরণীয় ক্ষতি, বিাভন্ন কারণ বশতঃ আজ আলিম উলামা আর সাধারণ জনগণের মাঝে একটি বৈরি দেয়াল তৈরী হয়েছে, বাংলাদেশ জমিয়তুল উলামা এই বৈরি দেয়াল ভেংগে আলিম জনতা ঐক্য গড়তে চায়।


