কম না খেয়েও স্লিম হতে চান?

কম না খেয়েও স্লিম হতে চান?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাগরিক জীবনে স্থূলতা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে চিন্তার যেন অন্ত নেই যাদের ওজন বেশি। খেতে গেলেই তারা অনেক কিছু ভাবেন। কেউ কেউ মনে করেন, পরিমাণে কম খেলেই রোগা হওয়া সম্ভব।

কম খেয়ে খেয়ে পেট খালি রেখে কষ্ট না করলেও যে ওজন ঝরানো যায়, তা অধিকাংশ মানুষই মানতে চান না। মনে করেন, ব্যায়াম-ডায়েটসহ আরও কত কিছু মানতে হবে, তবেই ফিরে পাওয়া যাবে স্লিম ফিগার। এমনটা যারে ভাবেন, তাদের ধারণা ঠিক নয়। বরং পরিমাণমতো খেয়েও দিব্যি স্লিম হওয়া যায়। যদি একটু ভেবেচিন্তে খাওয়াদাওয়া করেন, তবেই তা সম্ভব। এক্ষেত্রে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।

১. খনিজ পদার্থে ভরপুর যে সব খাবার, সেগুলো খাবেন। ফল, শাকসবজি, বাদাম বেশি করে খাওয়া জরুরি। এই ধরনের খাবারের পুষ্টিগুণ বেশি, কিন্তু ক্যালরি থাকে কম। ফলে ওজন বাড়ার আশঙ্কা মারাত্মক হয় না।

২. খাবারের পরিমাণ যা-ই হোক না কেন, বেশি চিনি খাওয়া চলবে। সামান্য পরিমাণ চিনিও দ্রুত বাড়াতে পারে ওজন। তার সঙ্গে বাড়াতে পারে ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও।

৩. যথেষ্ট পরিমাণ প্রোটিন খাওয়া খুব জরুরি। তাতে পেশির শক্তি বাড়ে। তিন বেলা কিছুটা করে প্রোটিন খাওয়া গেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তাতে কাজের ফাঁকে অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবারের প্রতি টানও কম থাকে।

৪. কাজের মাঝে শরীরচর্চার সময় যদি না পান, তাহলে এমন কিছু ঘরের কাজ করা যেতে পারে, যাতে হাঁটাচলা বেশি হবে। ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, রান্নাবান্নার মতো কাজ বেশি করে বেছে নিন। কিংবা অফিস থেকে ফেরার পথে এক বা দেড় কিলোমিটার হেঁটে বাসায় ফিরুন। তবেই আর কম খেয়ে কষ্ট করতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *