জাল পাসপোর্ট ইস্যুতে তুরস্কে মার্কিন নাগরিক গ্রেফতার

জাল পাসপোর্ট ইস্যুতে তুরস্কে মার্কিন নাগরিক গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে তুরস্ক। তিনি মার্কিন কূটনীতিক বলে অভিযোগ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই নাগরিককে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশের অভিযোগ, অভিযুক্ত বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত এক কূটনীতিক।

এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সিরিয়ান নাগরিককে জাল পাসপোর্ট বিক্রির সন্দেহে যে মার্কিন নাগরককে গ্রেফতার করা হয়েছে তিনি কোনো কূটনীতিক নন। তাকে গ্রেফতারের বিষয়ে আমরা অবগত আছি। দূতাবাস থেকে তাকে যথাযথ সাহায্য করা হচ্ছে।

কূটনীতিক গ্রেফতারের ঘটনাটি ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে।

এই গ্রেফতারের ঘটনায় আঙ্কারার মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *