হত্যা-দমনপীড়ন করে আন্দোলন দমন করা যাবে না : ফখরুল

হত্যা-দমনপীড়ন করে আন্দোলন দমন করা যাবে না : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জে পুলিশ বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ সুপার ও ওসির অপসারণ দাবি করেছেন।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি দাবি জানান। এসময় তিনি বলেন, হত্যা-দমনপীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না।

বুধবার হবিগঞ্জে দলের পূর্বঘোষিত সমাবেশে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে, এর মূল কারণটাই ছিলো হবিগঞ্জ বিএনপির শক্তিশালী জায়গা। ওইখানে নেতৃবৃন্দ বরাবরই প্রমাণ করেছেন, সেখানে শক্তিশালী একটা সংগঠন আছে। সেজন্য এই জায়গাতে তারা আঘাত করেছে। পুলিশ অতর্কিত বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে।

মির্জা ফখরুল বলেন, আমরা এটা খুব স্পষ্ট করে বলতে চাই এভাবে দমনপীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তাদের যে অধিকার আদায় করার জন্য যে দাবি একটা গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এবং সবচেয়ে বড় যে দাবি নিয়ে এখন যে আমরা আন্দোলন করছি, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর জন্য যে আন্দোলন করছি সেই আন্দোলনকে কখনই দমন করা যাবে না।

হবিগঞ্জের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার সিলেট বিভাগের সকল উপজেলা এবং শনিবার সিলেটের সকল জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *