করোনাক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতির ছোট ভাই

করোনাক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতির ছোট ভাই

করোনাক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতির ছোট ভাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: করোনা চলে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই। তিনি সিএমএইচের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *