পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে।
এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৭৫ জনের দেহে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন করোনা রোগী।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ১৭১৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। এতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস মানুষের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।
/এএ


