প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছ জানালেন নরেন্দ্র মোদি ও চীন

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছ জানালেন নরেন্দ্র মোদি ও চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চায়না কমিউনিস্ট পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দু-দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি। ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বিদায়ী সাক্ষাতে গণভবনে মোদির বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

চায়না কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *