পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৯৩ জনে।
এ ছাড়া এ সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৬৮৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জন করোনা রোগী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৬ জন। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।
/এএ


