‘খারাপ মেয়ে’ বলায় নুরের বিরুদ্ধে আরেক মামলা

‘খারাপ মেয়ে’ বলায় নুরের বিরুদ্ধে আরেক মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেসবুক লাইভে এসে ‘খারাপ মেয়ে’ বলায় ‌ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এই মামলা করা হয়।

ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে ‘খারাপ মেয়ে’ বলায় মামলাটি করেছেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী সেই ঢাবি ছাত্রী।

এর আগে গত ২০ সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। এ অভিযোগে ওইদিন লালবাগ থানায় মামলা করেন তিনি।

এদিকে গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন মামলার বাদী এই ছাত্রী।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *