করোনায় সতর্কতা অবলম্বনে নিয়ত ঠিক করুন : আল্লামা মাসঊদ

করোনায় সতর্কতা অবলম্বনে নিয়ত ঠিক করুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালীন সতর্কতা অবলম্বনে নিজেদের নিয়তকে সহীহ ও বিশুদ্ধকরণের আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, নিজে বাঁচার জন্য নয় অন্যকে বাঁচানাের জন্য, অন্যের কল্যাণকামনায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যের মঙ্গল কামনার সওয়াব ইসলামের দৃষ্টিতে বেশি।

আল্লামা মাসঊদ বলেন, সতর্কতা অবলম্বনের দুইটা দিক রয়েছে একটা সওয়াবের অন্যটা গুনাহের। গুনাহের দিকটা হল, করোনায় সবাই আক্রান্ত আমি সুস্থ্য আছি। নিজেকে অন্যদের থেকে রক্ষা করতে মাস্ক পরিধান ও বাকি সব সতর্কতা অবলম্বন করা। এটা আল্লাহর কাছে অপছন্দের। কারণ এখানে নিজেকে বড় করে দেখা হচ্ছে আর অন্যান্যদের খাটো করা হচ্ছে। আর সওয়াবের দিকটা হল, আমার থেকে যেন অন্যরা নিরাপদ থাকে তাই আমি সতর্ক থকি। আমার কোন অনিষ্ট থেকে অন্যরা সবাই রক্ষা পাক। এইটা আল্লাহর কাছে পছন্দের। এজন্য ব্যক্তি প্রতি ঘাটিতে ঘটিতে সওয়াব পাবে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) হাজীপাড়া ঝিল মসজিদে জুমআর বয়ানে তিনি এসব বলেন।

নিয়তের ধরণে বেশকম কাজে বেশকম করে দেয় উল্লেখ করে আল্লামা মাসঊদ এসময় বলেন, আমাদের সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের বেশকম কর্মেও বেশকম তৈরি করে। একজন সার্জনের হাতে ছুরি থাকে। সে কাটাছেঁড়া করে। এই কাজে তাকে টাকা দিতে হয়। অপরদিকে একজন ডাকাত-ছিনতাইকারীর হাতেও ছুরি থাকে। সামান্য একটু চামড়া সে ছুরিতে ছিলে গেলে তাকে অপরাধী গণ্য করা হয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কাটাছেঁড়া দুজনের এক হলেও নিয়তের বেশকমে কাজে প্রভেদ হয়ে গেছে। তাই সর্বাগ্রে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে।

করোনাকালীন এ দুর্যোগ মুহূর্তে আমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরতে হবে জানিয়ে শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, করোনা আল্লাহর পক্ষ থেকে আযাব। আমাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা আযাব স্বরূপ এসেছে। যে আল্লাহর আযাবকে বোঝে না এবং তার থেকে শিক্ষা গ্রহণ করে না তারচেয়ে হতভাগা আর কেউ নাই। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। সেই পরীক্ষাতে আমাদের পাশ করতে হবে। আমাদের সবাইকে বুঝতে হবে আল্লাহ ছাড়া আমাদের আর কােন যাওয়ার জায়গা নেই। তিনি ছাড়া আমাদের সামনে অন্য কোন উপায় খোলা নেই। আসুন আমরা সবাই এই শিক্ষা গ্রহণ করি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *