করোনা; দেশে আরও ২৯ প্রাণহানি

করোনা; দেশে আরও ২৯ প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৫ হাজার ১১১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ৭ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৪৫৪ জন; যা ৭৮ দশমিক ২৯ শতাংশ, আর নারী মারা গেছেন ৯৫৮ জন; যা ২১ দশমিক ৭১ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৭.২২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ২১৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৬৯ হাজার ২৯০ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৮৭৫ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *