করোনা; আক্রান্ত ও মৃত্যুতে সৌদিকে টপকাল বাংলাদেশ

করোনা; আক্রান্ত ও মৃত্যুতে সৌদিকে টপকাল বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া মারণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সৌদি আরবকে টপকে বৈশ্বিক তালিকায় ১৪ তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী করোনা শনাক্তের দিক থেকে সৌদি আরবকে টপকে এখন ১৪তম স্থানে বাংলাদেশ।

বুধবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৬৭০ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন। এর আগে করোনা সংক্রমণে পাকিস্তানকেও ছাড়িয়েছে বাংলাদেশ।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট চার হাজার ৩৫১ জন মারা গেছেন।

গত একদিনে ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৮২ জন।

আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৮৩৯ জন। আর সব মিলিয়ে সেরে উঠেছেন দুই লাখ ১১ হাজার ১৬ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *