পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাইকোর্ট থেকে ঐতিহাসিক রায় এল দেশের হিন্দু বিধবাদের স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাওয়া বিষয়ে। এখন থেকে হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন।
বুধবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল।
বুধবারের (০২ আগস্ট) এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/এএ


