করোনাকে সুযোগ বানিয়ে রাশিয়ার গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আমেরিকার

করোনাকে সুযোগ বানিয়ে রাশিয়ার গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আমেরিকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বে করোনার প্রাদুর্ভাবের এই থথমে কঠিন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা।

শনিবার (১১ এপ্রিল) মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে আমেরিকা কী কী পরিকল্পনা গ্রহণ করছে তা জানার জন্য রাশিয়া গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার পর গত জানুয়ারি মাস থেকে রাশিয়া ব্যাপকভাবে মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করতে শুরু করেছে।

ওয়াশিংটন থেকে ইয়াহুনিউজ এ খবর দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের পক্ষে ওয়াশিংটনের হাতে কোনো প্রমাণ আছে কিনা তা জানতে চাইলে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় কোনো জবাব দিতে অপারগতা প্রকাশ করে।

মার্কিন সরকার এর আগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে। কিন্তু মস্কো বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *