পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা গত একদিনে সর্বোচ্চ পেরিয়েছে। গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৩৯ জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে। মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৪। এদিন মোট ১৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার দিক দিয়ে এই সংখ্যাটিও এখন পর্যন্ত সর্বোচ্চ।
শনিবার (১১ এপ্রিল) আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৫৮, মৃত্যু হয় ৩ জনের।
রোববার (১২ এপ্রিল) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০ জনের।
যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা।
মৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন, ৬০ বছর বয়সের মধ্যে একজন, এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন তিনজন। এনিয়ে সর্বমোট সুস্থ্য হয়েছেনে ৩৯জন।
যারা সুস্থ্য হয়েছেন তাদের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন, যিনি সেবা দিতে গিয়ে আক্রান্ত হন।
নতুন করে চারটি জেলায় রোগী শনাক্ত হয়েছে। সব মিলে ৩৫ টি জেলায় শনাক্ত হলো। তবে সবচেয়ে বেশি রোগী ঢাকাতেই।


