করোনামুক্ত পরিকল্পনামন্ত্রী

করোনামুক্ত পরিকল্পনামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (২ নভেম্বর) বাসায় ফিরেছেন তিনি।

পরিকল্পনামন্ত্রীর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহেদুর রহমান জানান, করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মন্ত্রী। প্রায় ২০ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনামুক্ত হলেও তাঁর কভিড পরবর্তী শারীরিক দুর্বলতা রয়েছে।

শাহেদুর রহমান আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে নির্বাচনী এলাকাসহ অনেকে মন্ত্রীর শারীরিক অবস্থায় খোঁজ-খবর নিয়েছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী ও তাঁর পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *