নতুন বছরে ২২ দিন সরকারি ছুটি

নতুন বছরে ২২ দিন সরকারি ছুটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২১ সালের জন্য সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বছরে মোট ২২ দিন ছুটি থাকছে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘২০২১ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান।

তিনি জানান, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি থাকছে। সব মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

বরাবরের মত এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

মুসলমানদের জন্য পাঁচ দিন, বৌদ্ধদের জন্য পাঁচ দিন, হিন্দুদের জন্য আট দিন এবং খ্রিস্টানদের জন্য আট দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *