করোনায় আক্রান্ত ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীন থেকে ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খোদ ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি।

সারা বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ইরানেও আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। দেশটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার (২৪ ফেব্রুয়ারি) খবরও প্রকাশিত হয়। তবে পরে খবরটিকে ‘মিথ্যা’ বলে দাবি করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি নিজেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এতোদিন তিনি দেশটির করোনাভাইরাসের সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইরাজ হারিরছির শরীরের করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়।

ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তেহরান সরকার করোনায় আক্রান্ত আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর জানানো পর উপ-স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনসিস করার পর ফলে আসে তিনি করোনা পজিটিভ।

এদিকে ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাতে সোমবার মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।

তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা অনেক বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হচ্ছে, করোনা সংক্রমিত হয়ে ইরানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯৫ জন।

এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৭০৫ জন। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসটিতে ৮০ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *