অনির্দিষ্টকালের জন্য বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফদের কাগজপত্র ভারতে প্রবেশ করতে না দেয়ায় মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

তবে কাস্টমসের কর্মকর্তারা আমদানি-রফতানি চালু করতে ভারতীয় পেট্টাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কাস্টমসের কর্মকর্তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সকালে মালামাল রফতানির জন্য কাগজপত্র নিয়ে পেট্টাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ে আমাদের সদস্যরা।

প্রত্যেক কর্মচারীকে বিএসএফের বাধার কারণে ভারতের পেট্টাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। যে কারণে মুহূর্তের মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।

দু’পারে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে আছে যার ভেতর অনেক পচনশীল দ্রব্য আছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিঅ্যান্ডএফ কর্মচারীদের পেট্টপোল বন্দরে ঢুকতে না দেয়ায় সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে কি কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনও জানা যায়নি।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে, সে দেশে আমেরিকান প্রেসিডেন্ট সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নজরদারির ফলে বাংলাদেশ থেকে কোনো সিঅ্যান্ডএফ কর্মচারীকে ভারতে ঢুকতে দিচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *