বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের দুই বিভাগেই জয় খুলনার

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের দুই বিভাগেই জয় খুলনার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবলের জাতীয় পর্বের দুই বিভাগেই জয় পেয়েছে খুলনা বিভাগ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বালকদের বিভাগে খুলনা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ঢাকাকে এবং বালিকাদের বিভাগে ১-০ গোলে হারিয়েছে ময়মনসিংহকে।

বালক বিভাগে খুলনা ও ঢাকার ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য থাকলে ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। বালক বিভাগের অন্যান্য খেলায় রাজশাহী ৩-১ গোলে বরিশালকে ও ময়মনসিংহ ২-০ গোলে সিলেটকে পরাজিত করেছে।

বালিকা বিভাগে খুলনার পাশাপাশি জিতেছে চট্টগ্রাম ও ঢাকা। চট্টগ্রাম ৫-১ গোলে হারিয়েছে সিলেটকে এবং ঢাকা ১-০ গোলে হারিয়েছে রাজশাহীকে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এই দুই টুর্নামেন্টের জাতীয় পর্বের খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *