করোনায় খুলনা বিভাগে আরও ১০ জনের মৃত্যু

করোনায় খুলনা বিভাগে আরও ১০ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৭৯ জন। সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইলে দুইজন ও বাগেরহাটে একজন মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৬ হাজার ৯৪৪ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই হাজার ৯২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯২ হাজার ৯৩২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৬৩ জনের। করোনায় মারা গেছে ৭৪১ জন। এছাড়া সুস্থ হয়েছে ২২ হাজার ৮৯৭ জন।

এর আগে রবিবার (২২ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৩২ জনের।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *