পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়ে যারা দীর্ঘদিন দ্বিতীয় ডোজের অপেক্ষা করছেন, তাদেরকে দ্রুত টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
এ ঘোষণায় বলা হয়েছে, যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত (২২ আগস্ট) দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।


