পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসিতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
রোববার (২৩ আগস্ট) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মিডল টেনেসির হামফ্রেস কাউন্টিতে ভয়াবহ বন্যায় এই হতাহতের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় টেনেসি অঙ্গরাজ্যের ওয়াভারলি শহরের পুলিশ ও অগ্নিনির্বাপণ দপ্তরের প্রধান গ্রান্ট গিলেস্পি এক সংবাদ সম্মেলনে জানান, দুর্যোগের কারণে গত কয়েকদিনে আমরা বিপর্যয়কর ক্ষতি ও প্রাণহানির মুখোমুখি হয়েছি।


