পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৮ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে।
বুধবার (০৩ ফেব্রুয়রি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৮৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৫৩ শতাংশ।
নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ জন আর নারী দু্ইজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭০ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
/এএ


