১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে সু চি

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে সু চি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চিকে রিমান্ডে পাঠানো হয়েছে বলে বিবিসির এক খবরে জানা গেছে। পুলিশের নথিপত্রের সূত্র দিয়ে বিবিসি বলছে, সু চি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ নির্বাচিত বেসামরিক নেতা অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে বলেও জানা গেছে। এসব অভিযোগের মধ্যে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘন এবং অবৈধ যোগাযোগ ডিভাইস ব্যবহার দুইটি।

খবরে বলা হয়েছে, অং সান সু চি কোথায় আছেন, তা এখনও অস্পষ্ট। তবে জানা গেছে, তাকে রাজধানী নেপিদোর নে পি তাউতে তার বাসভবনেই রাখা হচ্ছে।

এছাড়া দেশটির সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট কারাগারে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে দেখা গেছে, কভিড-১৯ মহামারি চলাকালে সমাবেশ নিষেধাজ্ঞার বিধি লঙ্ঘন করেছেন তিনি।

উল্লেখ্য, সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ এশিয়ার দেশটিতে অং সান সু চি, উইন মিন্টসহ দলের সিনিয়র নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। এরমধ্যে ক্ষমতা দখলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাপ্রধান মিন অং লাইং।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *