করোনায় দৈনিক মৃত্যু কমেছে , শনাক্ত বাড়ছেই

করোনায় দৈনিক মৃত্যু কমেছে , শনাক্ত বাড়ছেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৪৯। একই সময়ে আরও ২ হাজার ৫৩৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৮১৯।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৬০৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। এর মধ্যে আরও ২ হাজার ৫৩৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের (৮ জুন) তুলনায় কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৬ হাজার ৭৯১টি।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৯, খুলনায় ১০, সিলেটে ১ এবং রংপুরে ৪ জন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *